পরিচিতি
নূরে আলম (তুহিন) রসায়নের একজন অভিজ্ঞ ও স্বনামধন্য শিক্ষক। তিনি বি.এসসি (সম্মান) ও এম.এসসি (রসায়ন) ডিগ্রি অর্জন করেছেন এবং ২৭তম বিসিএস উত্তীর্ণ। বর্তমানে তিনি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রিজম একাডেমিক কেয়ারে তাঁর তত্ত্বাবধানে রসায়নের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝে শেখা, কনসেপ্ট পরিষ্কার করা এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য পরিকল্পিত ও মানসম্মত পাঠদান করা হয়।
এক নজরে
- নামনূরে আলম (তুহিন) — Nure Alam Tuhin
- পদবিসহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন
- কর্মস্থলসরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
- শিক্ষাগত যোগ্যতাবি.এসসি (সম্মান), এম.এসসি (রসায়ন)
- ক্যাডার২৭তম বিসিএস
- পাঠদানপ্রিজম একাডেমিক কেয়ার, বরিশাল
রসায়ন হবে সহজ ও আনন্দময়
রসায়ন মুখস্থ করার বিষয় নয়, বুঝে শেখার বিষয়। এখানে প্রতিটি অধ্যায় ধাপে ধাপে বোঝানো হয়, যাতে ভিত্তি মজবুত হয় এবং পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক, শিক্ষার্থী নিজে উত্তর তৈরি করতে পারে।